মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৮৯
- নামাযের অধ্যায়
৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৮৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কাহারও পক্ষে ইহা আপত্তির বিষয় নহে যে, যদি তাহার সামর্থ্য থাকে জুমুআর দিনের জন্য এক জোড়া পৃথক কাপড় রাখিবে কাজের কাপড় ব্যতীত ।—ইবনে মাজাহ্ । ইমাম মালেক ইয়াহুয়া ইবনে সায়ীদ আনসারী তাবেয়ী হইতে।
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا عَلَى أَحَدِكُمْ إِنْ وَجَدَ أَنْ يَتَّخِذَ ثَوْبَيْنِ لِيَوْمِ الْجُمُعَةِ سِوَى ثَوْبَيْ مَهْنَتِهِ» . رَوَاهُ ابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
প্রত্যহ পরিধেয় কাপড় ব্যতীত পৃথক একজোড়া কাপড় রাখায় মনে সন্দেহের উদ্রেক হতে পারে যে এ কাজ সাদাসিধে জীবন ও কৃচ্ছতা পরিপন্থী এবং অপছন্দনীয়ও বটে। আলোচ্য হাদীসে উক্ত সন্দেহ দূর করা হয়েছে। হাদীসের মর্ম হল এই যে, জুমু'আর সালাত মূলত মুসলমানদের সাপ্তাহিক ঈদ। তাই সাধ্যমত উত্তম পোশাক পরিধান করা আল্লাহর কাছে পসন্দনীয় ব্যাপার। তাই সালাতের জন্য আরেক জোড়া বিশেষ কাপড় রাখায় দোষের কিছু নেই।
ইমাম তাবারানী (র.) মু'জামুস সাগীর ও আওসাত গ্রন্থে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ এর একজোড়া বিশেষ কাপড় ছিল। তিনি জুমু'আর দিন তা পরিধান করতেন। এরপর তিনি সালাত শেষ করে বাসায় ফিরলে আমরা তা ভাজ করে রাখতাম। পরবর্তী জুমু'আর জন্য আবার বের করতাম কিন্তু হাদীসবিশারদগণের নিকট এই হাদীসের সূত্র দুর্বল। (জামউল ফাওয়ায়েদ মা'আত'তালীকাতি আ'যাবিল মাওয়ারিদ, প্রথম খণ্ড, পৃ. ২৬০ দ্র.)

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)