মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩১৩
- নামাযের অধ্যায়
৩৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩১৩। হযরত আবুদ্দারদা ও আবু যর গেফারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আল্লাহর পক্ষ হইতে বলিয়াছেনঃ আল্লাহ্ বলেনঃ হে আদম সন্তান! তুমি আমার জন্য চারি রাকআত নামায পড় দিনের প্রথমাংশে, আমি তোমার জন্য যথেষ্ট হইব উহার শেষাংশে। (অর্থাৎ, দিনের শেষাংশেই আমি তোমার মনস্কাম পূর্ণ করিব।)
كتاب الصلاة
وَعَن أَبِي الدَّرْدَاءِ وَأَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: يَا ابْن آدم اركع لي أَرْبَعَ رَكَعَاتٍ مِنْ أَوَّلِ النَّهَارِ: أَكْفِكَ آخِرَهُ . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
মহান আল্লাহর যে বান্দা তাঁর অঙ্গীকারের প্রতি পূর্ণ আস্থা রেখে ইশরাক অথবা চাশতের সময় একান্ত নিষ্ঠার সাথে চার রাক'আত সালাত আদায় করবে, আল্লাহ্ চাহেত সে লক্ষ্য করলে দেখবে কিভাবে রাজাধিরাজ আল্লাহ্ তা'আলা তার সারাদিনের যাবতীয় সমস্যার সমাধান করে দেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)