মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২৭
- নামাযের অধ্যায়
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৭। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা রাতে নামায পড়িবে। ইহা হইতেছে তোমাদের পূর্বেকার নেক লোকদের নিয়ম, তোমাদের জন্য তোমাদের পরওয়ারদেগারের নৈকট্যলাভের পন্থা, গোনাহ্ মাফের উপায় এবং অপরাধ, অশ্লীলতা হইতে বাধাদানকারী। —তিরমিযী
كتاب الصلاة
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ وَمَنْهَاةٌ عَنِ الْإِثْمِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে তাহাজ্জুদ সালাতের চারটি বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে। ১. তাহাজ্জুদ সালাত পূর্ববর্তী নেক্কারদের তরীকা ও প্রতীক, ২. আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম এবং (৩) ও (৪) গুনাহ বিমোচন করে এবং গুনাহ থেকে ফিরিয়ে রাখে। প্রকৃতপক্ষে তাহাজ্জুদের সালাত এক বিরাট সম্পদ। হযরত জুনায়দ বাগদাদী (র.) সম্পর্কে কথিত আছে যে, তাঁর ইন্তিকালের পর কিছু সংখ্যক লোক তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল আপনার প্রতিপালক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। জবাবে তিনি বললেনঃ হাকীকত ও মা'আরিফাতের উচুঁউচু দরজার যে সবকাজ আমি দুনিয়াতে করেছিলাম তা আমার কোন উপকারে আসেনি, বরং মধ্যরাতে যে সালাত আদায় করেছিলাম তা-ই কাজে লেগেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)