মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭৬
- নামাযের অধ্যায়
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৭৬। হযরত ওসমান ইবনে আফফান রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মসজিদে আযান পাইয়াছে, অতঃপর সে বাহির হইয়া গিয়াছে, অথচ সে কোন জরুরী কাজেও বাহির হয় নাই এবং পুনরায় মসজিদে প্রত্যাবর্তনেরও ইচ্ছা রাখে না, সে হইল মুনাফেক। —— ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَهُ الْأَذَانُ فِي الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ لَمْ يَخْرُجْ لِحَاجَةٍ وَهُوَ لَا يُرِيدُ الرّجْعَة فَهُوَ مُنَافِق» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

১. এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।

২. এই হাদীসে ই'তেকাদী নিফাক নয় বরং আমলী নিফাকের উল্লেখ করা হয়েছে। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে বা এমন কোন কাজ যা না করলে কোনরূপ বিবাদ বিসম্বাদ হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা নিজের বা অন্য কারো মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পাদনের জন্য বাইরে যাওয়া যাবে। মুসাফির ব্যক্তি বাস, ট্রেন বা বিমান না পাওয়ার আশঙ্কা করলে জামা'আতের পূর্বে মসজিদ থেকে চলে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় জামা'আতের নামায না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হবে। আর তা আমলী নিফাক হিসাবে গণ্য হবে।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান