মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৮
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৮৮। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, সিজদাহ সঠিকভাবে করবে এবং তোমাদের কেউ যেন (সিজদায়) কুকুরের মত যমিনে হাত বিছিয়ে না দেয়। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ وَلَا يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ»
হাদীসের ব্যাখ্যা:
সঠিকভাবে সিজদা করার অর্থ হচ্ছে, ধীরস্থিরভাবে প্রশান্ত মনে সিজদা করা এবং মাথা যমীনে রেখে তাৎক্ষণিকভাবে যেন তা উঠিয়ে নেয়া না হয়। কিছু সংখ্যক ব্যাখ্যাকার সঠিকভাবে সিজদা করার মর্ম এই বুঝেছেন যে, প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ এমনভাবে রাখা চাই যেভাবে তা রাখা উচিত। এই হাদীসের দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে সিজদার সময় কনুই দু'টি খাড়া করে রাখা। এ পর্যায়ে তিনি এ জন্য কুকুরের উপমা দিয়েছেন যাতে এরূপ বৈঠকের কদর্য রূপ শ্রোতাগণ সহজে বুঝে নিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)