মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৭
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৮৭। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমাকে সাতটি হাড় (অঙ্গ দ্বারা সিজদাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। ললাট, দু’হাত, দু'হাঁটু এবং দু' পায়ের মাথা এবং আমি কাপড় এবং চুল যেন (নামাযের মধ্যে) না গুটোই। - বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ وَلَا نَكْفِتَ الثِّيَاب وَلَا الشّعْر»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে যে সাতটি অঙ্গের (দুই হাত, দুই হাঁটু, দুই পা এবং কপাল) উল্লেখ রয়েছে তা সিজদার অঙ্গ বলে খ্যাত। সিজদায় এসব অঙ্গ যমীনে লাগানো চাই। কিছু সংখ্যক লোক সিজদায় যেয়ে নিজ কাপড় ও চুল যাতে ধূলি মলিন না হয় সেজন্য চেষ্টা করে। একাজ সিজদার উদ্দেশ্য ও প্রাণ বিরোধী। তাই হাদীসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)