মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৭
- নামাযের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৪৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) সূরা আরাফ দ্বারা মাগরিবের নামায পড়লেন, ঐ সূরাকে দুই রাকাতে ভাগ করে পড়লেন। -নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْمَغْرِبَ بِسُورَةِ (الْأَعْرَافِ)

فَرَّقَهَا فِي رَكْعَتَيْنِ. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান