মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৪
- নামাযের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৩৪। হযরত বারা ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি নবী পাক (ﷺ)-কে একবার এশার নামাযে সূরা ওয়াত্তীনি ওয়ায যায়তূন পাঠ করতে শুনেছি এবং তাঁর তুলনায় অধিক মিষ্টি স্বর আমি কারো শুনি নি। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ
وَعَن الْبَراء قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْرَأ فِي الْعشَاء: (والتين وَالزَّيْتُون)
وَمَا سَمِعت أحدا أحسن صَوتا مِنْهُ
وَمَا سَمِعت أحدا أحسن صَوتا مِنْهُ
হাদীসের ব্যাখ্যা:
বুখারী ও মুসলিমের কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে, হযরত বারা ইবনে আযিব (রা) সূত্রে যে বর্ণনা পাওয়া যায় তা মূলতঃ সফরকালীন সময়ের। নবী কারীম ﷺ এশার সালাতের কোন এক রাক'আতে সূরা আত-তীন পাঠ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)