মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৪
- নামাযের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৫৪। হযরত ওমর ইবনে আবু সালামাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এক কাপড়ে নামায পড়তে দেখেছি, উম্মে সালামার গৃহে ইশতেমালের নিয়ম অনুযায়ী। অর্থাৎ কাপড়ের দুইদিককে দুই কাঁধের উপর স্থাপন করে। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ السَّتْرِ
عَن عمر بن أبي سَلمَة قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقيهِ