মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৩
- নামাযের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৫৩। হযরত আবু যর গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যমিনে সর্বপ্রথম নির্মিত মসজিদ কোন্টি? তিনি বললেন, মসজিদে হারাম*। আমি বললাম, তারপর কোন্টি? তিনি বললেন, মসজিদে আকছা। আমি বললাম, এই দু'টো মসজিদ বানানোর সময়ের মধ্যে ব্যবধান কত? তিনি বললেন, চল্লিশ বছর। অতঃপর যমিনের সর্বত্রই তোমার জন্য মসজিদ। যেখানে নামাযের সময় হবে সেখানেই নামায পড়ে নেবে। -বুখারী, মুসলিম
* পবিত্র কাবা ঘর নির্মাণ ও পুনঃনির্মাণ সর্বমোট দশবার হয়েছিল-
১. সর্বপ্রথম ফিরিশতাগণ (আদম সৃষ্টির পূর্বে)
২. আদম (আ), ৩. তাঁর পুত্র শীশ (আ), ৪. হযরত ইবরাহীম ও তাঁর পুত্র ইসমাঈল (আ), ৫. আমালিকা সম্প্রদায়, ৬. জুরহুম গোত্র, ৭. এরপর কুসাই সম্প্রদায়, ৮. কুরাইশ ৯. আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রাযিঃ) ১০. হাজ্জাজ ইবনে ইউসুফ কা'বাকে ভেঙ্গে কুরায়েশদের ভিত্তির ন্যায় পুনরায় নির্মাণ করেন। অদ্যাবধি হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণই বিদ্যমান রয়েছে। (ইসলামী বিশ্বকোষ, ই.ফা.)

كتاب الصلاة
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ؟ قَالَ: «الْمَسْجِدُ الْحَرَامُ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيْ؟ قَالَ: «ثُمَّ الْمَسْجِدُ الْأَقْصَى» . قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ عَامًا ثُمَّ الْأَرْضُ لَكَ مَسْجِدٌ فَحَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فصل»