মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬০৫
- নামাযের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬০৫। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) ইরশাদ করেছেন, হে আলী! তিনটি ব্যাপারে দেরী করবে না। যথাঃ নামায যখন তার সময় আসে, জানাযা- যখন তা হাজির হয়, স্বামীবিহীন নারীর বিবাহ-যখন তুমি সম-গোত্র এবং সম-পাত্র পাও। -তিরমিযী
كتاب الصلاة
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا أَتَتْ وَالْجِنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفُؤًا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
বর্ণিত তিনটি কাজ সর্বদা তাড়াতাড়ি সম্পন্ন করা উচিত। কোন স্বামীবিহীন মহিলার যদি সমতাসম্পন্ন পাত্র পাওয়া যায়, তবে বিয়ে সম্পাদন করতে বিলম্ব না করা চাই। অনুরূপভাবে কারো জানাযা উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে দাফন কাফন করা চাই এবং বিলম্ব করা উচিত নয়। অনুরূপ সালাতের (আদায়ের) সময় হলেই তা তাৎক্ষণিকভাবে আদায় করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)