মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪১০
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১০। হযরত আবু হাইয়্যাহ (রহ) বলেছেন, আমি হযরত আলী (রাযিঃ)-কে অজু করতে দেখেছি। তিনি প্রথমে দুই কব্জি ধৌত করলেন এবং কব্জিদ্বয়কে পরিষ্কার করে নিলেন, তারপর তিনবার কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিলেন। তারপর তিনবার মুখমণ্ডল এবং তিনবার করে দুইহাত (কনুই পর্যন্ত) ধৌত করলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে অবশিষ্ট পানি নিয়ে তা দাঁড়ানো অবস্থায়ই পান করলেন। তারপর বললেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রকৃত অজুর নমুনা দেখানোই পছন্দ করলাম। -তিরমিযী, নাসায়ী
كتاب الطهارة
وَعَنْ أَبِي حَيَّةَ قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ حَتَّى أَنْقَاهُمَا ثُمَّ مَضْمَضَ ثَلَاثًا واستنشق ثَلَاثًا وَغسل وَجهه ثَلَاثًا وذراعيه ثَلَاثًا وَمسح بِرَأْسِهِ مرّة ثمَّ غسل قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَامَ فَأَخَذَ فَضْلَ طَهُورِهِ فَشَرِبَهُ وَهُوَ قَائِمٌ ثُمَّ قَالَ أَحْبَبْتُ أَنْ أريكم كَيفَ كَانَ طَهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত উসমান ও আলী (রা) সূত্রে বর্ণিত দু'টি হাদীস থেকে জানা যায় যে, সাধারণভাবে রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করতেন এবং একবার মাথা মাসেহ করতেন, কিন্তু কখনো কখনো দেখা যায় যে, তিনি উযূর অঙ্গসমূহ একবার করে আবার কখনো দু'বার করে ধৌত করা যথেষ্ট মনে করেছেন। তবে তাঁর এধরনের কাজের উদ্দেশ্য ছিল লোকদের জানিয়ে ও দেখিয়ে দেওয়া যে এভাবেও উযূ করা যায়। ফিক্হবিদদের পরিভাষায়-এ ধরনের উযূ জায়িয ও অনুমোদিত পদ্ধতি। তবে এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না যে, পানির সংকট হেতু তিনি এরূপ উযূ করে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)