মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৯১
- ঈমানের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৯১। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ্ পাক একটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন। যেমন একটি সরল সঠিক রাস্তা। তার দুইপার্শ্বে দু'টি প্রাচীর, যাতে বহু দরজা রয়েছে এবং সেই দরজাসমূহে পর্দা লটকানো। আর রাস্তার মাথায় জনৈক আহ্বানকারী, যে মানুষকে এভাবে ডাকছে যে, তোমরা এ রাস্তাটির উপর মজবুতভাবে থাকো। এদিকে সেদিকে যেও না। আর সে রাস্তার উপর রয়েছে অপর এক আহ্বানকারী। যখনই কোন লোক ঐ সকল দরজার কোন একটি দরজা দিয়ে ভিতরে ঢুকতে ইচ্ছা করছে অমনি সে তাকে ডেকে বলছে, সাবধান! ওটা খুলো না।
অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর ব্যাখ্যায় বললেন যে, সেই সরল সঠিক রাস্তা হল ইসলাম। আর উক্ত খোলা দরজাসমূহ হল আল্লাহ' কর্তৃক নিষিদ্ধ বিষয়সমূহ। আর লটকানো পর্দা হল আল্লাহর নির্দেশিত সীমানা। রাস্তার মাথার আহ্বানকারী হল কুরআনে পাক। আর তার উপরের আহ্বানকারী হল প্রত্যেক মু'মিনের অন্তরে বিদ্যমান আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এক উপদেশদাতা। -রাযীন
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
وَعَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ضَرَبَ اللَّهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا وَعَنْ جَنَبَتَيِ الصِّرَاطِ سُورَانِ فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرَخَاةٌ وَعِنْدَ رَأْسِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ: اسْتَقِيمُوا عَلَى الصِّرَاطِ وَلَا تَعْوَجُّوا وَفَوْقَ ذَلِكَ دَاعٍ يَدْعُو كُلَّمَا هَمَّ عَبْدٌ أَنْ يَفْتَحَ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ: وَيْحَكَ لَا تَفْتَحْهُ فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ . ثُمَّ فَسَّرَهُ فَأَخْبَرَ: أَنَّ الصِّرَاطَ هُوَ الْإِسْلَامُ وَأَنَّ الْأَبْوَابَ الْمُفَتَّحَةَ مَحَارِمُ اللَّهِ وَأَنَّ السُّتُورَ الْمُرَخَاةَ حُدُودُ اللَّهِ وَأَنَّ الدَّاعِيَ عَلَى رَأْسِ الصِّرَاطِ هُوَ الْقُرْآنُ وَأَنَّ الدَّاعِيَ مِنْ فَوْقِهِ وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُؤمن)

رَوَاهُ رزين وَأحمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান