মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৯০
- ঈমানের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৯০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব শিক্ষা করেছে, তারপর তাতে নিহিত বিষয়সমূহের অনুসরণ করেছে আল্লাহ্ তাকে দুনিয়ায় গোমরাহী থেকে হেদায়াত করবেন এবং পরকালে তাকে হিসাব নিকাশের খারাবী হতে রক্ষা করবেন। অপর বর্ণনায় আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি কুরআনে পাকের অনুসরণ করবে, সে দুনিয়ায় গোমরাহ হবে না এবং পরকালেও বদনছীব হবে না। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন। ভালো যে আমার হেদায়াতের অনুসরণ করবে, সে দুনিয়ায় গোমরাহ হবে না এবং পরকালেও বদনছীব হবে না।" -রাযীন
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
وَعَن ابْن عَبَّاس قَالَ: من تعلم كتاب الله ثمَّ ابتع مَا فِيهِ هَدَاهُ اللَّهُ مِنَ الضَّلَالَةِ فِي الدُّنْيَا وَوَقَاهُ يَوْمَ الْقِيَامَةِ سُوءَ الْحِسَابِ

وَفِي رِوَايَةٍ قَالَ: مَنِ اقْتَدَى بِكِتَابِ اللَّهِ لَا يَضِلُّ فِي الدُّنْيَا وَلَا يَشْقَى فِي الْآخِرَةِ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: (فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يضل وَلَا يشقى)

رَوَاهُ رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান