মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৮৩
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮৩। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, শরীয়তের বিষয় তিন প্রকার। যথাঃ (১) এরূপ বিষয়, যার হেদায়াত সম্পূর্ণ স্পষ্ট। সুতরাং তার অনুসরণ করবে। (২) এমন বিষয় যার ভ্রান্তি সম্পূর্ণ স্পষ্ট; সুতরাং তা বর্জন করবে এবং (৩) এমন বিষয় যাতে মতবিরোধ রয়েছে। তাকে আল্লাহ্ তাআলার প্রতি ন্যস্ত করবে। -আহমদ
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْأَمْرُ ثَلَاثَةٌ: أَمْرٌ بَيِّنٌ رُشْدُهُ فَاتَّبِعْهُ وَأَمْرٌ بَيِّنٌ غَيُّهُ فَاجْتَنِبْهُ وَأَمْرٌ اخْتُلِفَ فِيهِ فَكِلْهُ إِلَى اللَّهِ عَزَّ وَجل)
رَوَاهُ أَحْمد
رَوَاهُ أَحْمد