মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৮২
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কুরআনে পাকের নাযিলকৃত আয়াতসমূহ পাঁচ রকমের। যথাঃ (১) হালাল, (২) হারাম, (৩) মুহকাম, (৪) মুতাশাবিহ ও (৫) আমহাল তথা নছীহতমূলক ঘটনাবলী। সুতরাং তোমরা হালালকে হালাল মনে করবে। হারামকে হারাম মনে করবে। মুহকামের উপর আমল করবে। মুতাশাবিহ এর উপর ঈমান আনবে এবং আমহাল হতে উপদেশ গ্রহণ করবে।
মাছাবীহে এরূপ বিদ্যমান; কিন্তু বায়হাকী তার শুআবুল ঈমানে কিছুটা পার্থক্যের সাথে এইরূপ বর্ণনা করেছেন, তোমরা হালালের উপর আমল করবে, হারাম হতে বিরত থাকবে আর মুহকামের অনুসারী হবে।
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَزَلَ الْقُرْآنُ عَلَى خَمْسَةِ أَوْجُهٍ: حَلَالٍ وَحَرَامٍ وَمُحْكَمٍ وَمُتَشَابِهٍ وَأَمْثَالٍ. فَأَحِلُّوا الْحَلَالَ وَحَرِّمُوا الْحَرَامَ وَاعْمَلُوا بِالْمُحْكَمِ وَآمِنُوا بِالْمُتَشَابِهِ وَاعْتَبِرُوا بِالْأَمْثَالِ . هَذَا لَفْظَ الْمَصَابِيحِ. وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الايمان وَلَفْظُهُ: «فَاعْمَلُوا بِالْحَلَالِ وَاجْتَنِبُوا الْحَرَامَ وَاتَّبِعُوا الْمُحْكَمَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান