মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৫৬
- ঈমানের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৫৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেহেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যাকিছু শুনে (তার সত্যতা যাচাই না করে) তাই বর্ণনা করে। -মুসলিম
كتاب الإيمان
بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سمع» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অনুসন্ধান ব্যতীত শোনা কথা অন্যের কাছে বলা বিপজ্জনক। মিথ্যা, গীবত, অপবাদ বা শত্রুর উদ্দেশ্য প্রণোদিত প্রচার-প্রোপাগান্ডা শোনা কথার অন্তর্ভুক্ত হলে তা কোনভাবেই অন্যের কাছে বলা যাবে না। যে এ ধরনের কথাবার্তা অন্যের কাছে পৌঁছায়, সে মিথ্যাবাদী, গীবতকারী এবং অপবাদকারীর সমপর্যায়ভুক্ত। কারণ মিথ্যার প্রচার মিথ্যা, গীবতের প্রচার গীবত এবং অপবাদের প্রচার অপবাদ ছাড়া কিছু নয়। সত্য-মিথ্যা যাচাই না করে শোনা কথা অন্যের কাছে পৌছান মিথ্যার অন্তর্ভুক্ত এবং গুনাহের কাজ। অবশ্য শিক্ষামূলক, আদর্শমূলক বা উৎকৃষ্ট শোনা কথা অপরের কাছে বলা পাপ নয় এবং কোন কোন ক্ষেত্রে সওয়াবও বটে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)