আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৫৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮২- যালিমের প্রতি বদদু'আ করা
৬৫৫. আশজাঈ গোত্রের সাদ ইব্ন তারিক ইবন আশইয়াম আশজাঈ বলেন, আমার নিকট আমার পিতা বর্ণনা করিয়াছেন : আমরা প্রভাতকালে নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইতাম। কোন কোন পুরুষ এবং স্ত্রীলোক তাঁহার খেদমতে হাযির হইয়া প্রশ্ন করিত ইয়া রাসূলাল্লাহ্! নামায পড়াকালে আমি কিরূপ দু'আ করিব ? তখন তিনি জবাব দিতেন : তুমি বলিবে : اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، “হে আল্লাহ্! আমাকে মার্জনা কর, আমাকে দয়া কর, হিদায়াত দান কর এবং রিয্ক (জীবিকা) প্রদান কর । ইহাতে তোমার ইহকাল পরকাল সবকিছু একত্রিত হইয়াছে।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا سَعْدُ بْنُ طَارِقِ بْنِ أَشْيَمَ الأَشْجَعِيُّ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : " كُنَّا نَغْدُو إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَيَجِيءُ الرَّجُلُ وَتَجِيءُ الْمَرْأَةُ ، فَيَقُولُ : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ أَقُولُ إِذَا صَلَّيْتُ ؟ فَيَقُولُ : قُلِ : اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، فَقَدْ جَمَعَتْ لَكَ دُنْيَاكَ وَآخِرَتَكَ
হাদীসের ব্যাখ্যা:
নিঃসন্দেহে যার দুনিয়ায় তার চাহিদা অনুযায়ী জীবিকা ও শান্তি সচ্ছলতা জুটে যায় আর আখিরাতেও তার মাগফিরাত ও রহমতের ফয়সালা হয়ে যায়, সে তো প্রকৃতপক্ষে সব কিছুই পেয়ে গেল। এটাও রাসূলুল্লাহ ﷺ-এর বাতানো একটি অন্যতম সংক্ষিপ্ত অথচ ব্যাপক দু'আ।
সহীহ মুসলিমের এক রিওয়ায়াতে আছে, যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতো তখন রাসূলুল্লাহ ﷺ সর্বপ্রথম তাকে সালাত শিক্ষা দিতেন এবং এ দু'আটিও সাথে সাথে শিক্ষা দিতেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي
সহীহ মুসলিমের এক রিওয়ায়াতে আছে, যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতো তখন রাসূলুল্লাহ ﷺ সর্বপ্রথম তাকে সালাত শিক্ষা দিতেন এবং এ দু'আটিও সাথে সাথে শিক্ষা দিতেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)