আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৬৮
আন্তর্জাতিক নং: ৩৭৬৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হাসান ও হুসায়ন হল জান্নাতী যুবকদের সর্দার।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الحَسَنُ وَالحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الجَنَّةِ» حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ، نَحْوَهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَابْنُ أَبِي نُعْمٍ هُوَ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْبَجَلِيُّ الْكُوفِيُّ ويكنى أبا الحكم

হাদীসের তাখরীজ (সূত্র):

সুফইয়ান ইবনে ওয়াকী (রাহঃ)... ইয়াযীদ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্নিত আছে।

এ হাদীসটি হাসান-সাহীহ।

ইব্‌ন আবূ নু'ম (রাহঃ) হলেন আবদুর রহমান ইব্‌ন আবূ নুম বাজালী কূফী, তাঁর উপাধি ছিল আবুল-হাকাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান