আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩২৭৫
আন্তর্জাতিক নং: ৩২৭৫
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আত-তূর
৩২৭৫. আবু হিশাম রিফাঈ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ

إِدْبَارُ النُّجُومِ الرَّكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ وَإِدْبَارُ السُّجُودِ الرَّكْعَتَانِ بَعْدَ الْمَغْرِبِ

তার পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে এবং তারকার অস্তগমনের পরও (সূরা তূর ৫২ঃ ৪৯) হল ফজরের পূর্বের দু’রাকআত সুন্নত। আর ...... নামাযের পরও (সূরা কাফ ৫০ঃ ৪০) হল বাদ মাগরিব দু’রাকআত সুন্নত।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الطُّورِ
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِدْبَارُ النُّجُومِ الرَّكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ وَإِدْبَارُ السُّجُودِ الرَّكْعَتَانِ بَعْدَ الْمَغْرِبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ . قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ مُحَمَّدٍ وَرِشْدِينَ ابْنَىْ كُرَيْبٍ أَيُّهُمَا أَوْثَقُ قَالَ مَا أَقْرَبَهُمَا وَمُحَمَّدٌ عِنْدِي أَرْجَحُ . قَالَ وَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ هَذَا فَقَالَ مَا أَقْرَبَهُمَا عِنْدِي وَرِشْدِينُ بْنُ كُرَيْبٍ أَرْجَحُهُمَا عِنْدِي . قَالَ وَالْقَوْلُ عِنْدِي مَا قَالَ أَبُو مُحَمَّدٍ وَرِشْدِينُ أَرْجَحُ مِنْ مُحَمَّدٍ وَأَقْدَمُ وَقَدْ أَدْرَكَ رِشْدِينُ ابْنَ عَبَّاسٍ وَرَآهُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ফুযায়ল-রিশদ্বীন ইবনে কুরায়ব (রাহঃ) সূত্র ছাড়া এটি মারফূ’ বলে আমাদের জানা নেই। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম। কুরায়ব-এর দুই পুত্র মুহাম্মাদ এবং রিশদীনের মাঝে অধিকতর আস্থাযোগ্য কোনজন?

তিনি বললেনঃ এরা কতই না পরস্পর সন্নিকট, তবে আমার মতে মুহাম্মাদ অধিক নির্ভরযোগ্য। এই বিষয়ে আব্দুল্লাহ্ ইবনে আবদুর রহমান দারিমী (রাহঃ)-কেও আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ এরা পরস্পর কতই না সন্নিকট। তবে আমার দৃষ্টিতে তাদের মাঝে রিশদ্বীন ইবনে কুরায়ব (রাহঃ) অধিকতর নির্ভরযোগ্য।

আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আবু মুহাম্মাদ দারিমী যে মত ব্যক্ত করেছে সেটিই ঠিক। মুহাম্মাদ (রাহঃ)-এর তুলনায় রিশদ্বীন (রাহঃ) অধিকতর আস্থাযোগ্য। রিশদ্বীন (রাহঃ) ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কে পেয়েছেন এবং তাকে দেখেছেন।