আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ

হাদীস নং: ২২২৩
আন্তর্জাতিক নং: ২২২৩
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
খলীফাগণ।
২২২৬. আবু কুরায়ব (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পর বার জন আমীর হবেন। জাবির (রাযিঃ) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) কিছু বললেন। কিন্তু আমি তা বুজতে পারিনি, তাই আমার কাছে যে ব্যক্তি ছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী (ﷺ) বলেছেন, তারা প্রত্যেকেই কুরাইশ গোত্রভুক্ত হবেন।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الْخُلَفَاءِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ مِنْ بَعْدِي اثْنَا عَشَرَ أَمِيرًا " . قَالَ ثُمَّ تَكَلَّمَ بِشَيْءٍ لَمْ أَفْهَمْهُ فَسَأَلْتُ الَّذِي يَلِينِي فَقَالَ قَالَ " كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ هَذَا الْحَدِيثِ وقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি হাসান-সহীহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে এটি একাধিকভাবে বর্ণিত আছে। আবু কুরায়ব (রাহঃ) জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু আনহ সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটির অনুরূপ বর্ণিত আছে।

এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবু বকর ইবনে আবু মূসা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে এটিকে গারীব বলে মনে করা হয়। এ বিষয়ে ইবনে মাসউদ এবং ’আব্দুল্লাহ ইবনে ’আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান