আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩০. অছিয়াত সম্পর্কিত বিধানাবলী
হাদীস নং: ২১২১
আন্তর্জাতিক নং: ২১২১
অছিয়াত সম্পর্কিত বিধানাবলী
ওয়ারিছানের জন্য ওয়াসীয়ত নাই।
২১২৪. কুতায়বা (রাহঃ) ...... আমর ইবনে খারিজা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁর উটের উপর আরোহী অবস্থায় ভাষণ দিয়েছিলেন। আমি একটির গলার নীচে দাঁড়ানো ছিলাম। এটি জাবর কাটছিলো আর এর লালা বেয়ে পড়ছিলো আমার কাঁধের মাঝ দিয়ে তাকে তখন বলতে শুনেছিলামঃ আল্লাহ তাআলা প্রত্যেক হকওয়ালার হক দিয়ে দিয়েছেন সুতরাং ওয়ারিছের জন্য ওয়াসীয়ত নেই, সন্তান হল বৈধ শয্যার আর ব্যভিচারীর জন্য পাথর। কেউ যদি অনীহাবশত পিতা ছাড়া অন্য ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয় বা প্রকৃত মাওলা ছাড়া অন্য কোন ব্যক্তির প্রতি মাওলা বলে নিসবত করে তবে তার প্রতি আল্লাহর লা‘নত পড়বে। আল্লাহ তার ফরয বা নফল কোন ইবাদতই কবুল করবেন না।
أبواب الوصايا عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء لا وصية لوارث
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ عَلَى نَاقَتِهِ وَأَنَا تَحْتَ جِرَانِهَا وَهِيَ تَقْصَعُ بِجَرَّتِهَا وَإِنَّ لُعَابَهَا يَسِيلُ بَيْنَ كَتِفَىَّ فَسَمِعْتُهُ يَقُولُ " إِنَّ اللَّهَ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ وَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ وَالْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ رَغْبَةً عَنْهُمْ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً " . قَالَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لاَ أُبَالِي بِحَدِيثِ شَهْرِ بْنِ حَوْشَبٍ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ فَوَثَّقَهُ وَقَالَ إِنَّمَا يَتَكَلَّمُ فِيهِ ابْنُ عَوْنٍ ثُمَّ رَوَى ابْنُ عَوْنٍ عَنْ هِلاَلِ بْنِ أَبِي زَيْنَبَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) বলেন, রাবী শাহর ইবনে হাওশাব-এর হাদীস সম্পর্কে আমি পরোয়া করি না। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) (রাহঃ)-কে শাহর ইবনে হাওশাব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি তাকে নির্ভরযোগ্য বলেছেন। তিনি আরো বলেছেন, শুধুমাত্র ইবনে ’আওনই তার সম্পর্কে সমালোচনা করেছেন। কিন্তু ইবনে আওনই আবার হিলাল ইবনে আবু যায়নাব সূত্রে শাহর ইবনে হাওশাব থেকে হাদীস বর্ণনা করেছেন।
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
বর্ণনাকারী: