আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়

হাদীস নং: ২১০৬
আন্তর্জাতিক নং: ২১০৬
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
সর্বনিম্ন আযাদকৃত দাসের মীরাছ।
২১০৯. ইবনে আবু উমর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে জনৈক ব্যক্তি মারা যায়। তার এক আযদকৃত গোলাম ছাড়া কোন ওয়ারিছ ছিল না। নবী (ﷺ) তাকে ঐ ব্যক্তির মীরাছ দিয়ে দেন।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب في ميراث المولى الأسفل
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَوْسَجَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، مَاتَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَدَعْ وَارِثًا إِلاَّ عَبْدًا هُوَ أَعْتَقَهُ فَأَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِيرَاثَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ فِي هَذَا الْبَابِ إِذَا مَاتَ الرَّجُلُ وَلَمْ يَتْرُكْ عَصَبَةً أَنَّ مِيرَاثَهُ يُجْعَلُ فِي بَيْتِ مَالِ الْمُسْلِمِينَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু ঈসা বলেন হাদীসটি হাসান। এ বিষয়ে আলিমগণের আমল রয়েছে যে, যদি কোন ব্যাক্তি মারা যায় আর তার কোন আসাবা না থাকে তবে বায়তুল মালে তার মীরাছ জমা করা হবে।