আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
হাদীস নং: ২১০৪
আন্তর্জাতিক নং: ২১০৪
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
মামার মীরাছ।
২১০৭. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার (অন্য কোন) ওয়ারিছ নাই মামা হল তার ওয়ারিছ।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في ميراث الخال
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ " . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ أَرْسَلَهُ بَعْضُهُمْ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ . - وَاخْتَلَفَ فِيهِ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَرَّثَ بَعْضُهُمُ الْخَالَ وَالْخَالَةَ وَالْعَمَّةَ وَإِلَى هَذَا الْحَدِيثِ ذَهَبَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فِي تَوْرِيثِ ذَوِي الأَرْحَامِ وَأَمَّا زَيْدُ بْنُ ثَابِتٍ فَلَمْ يُوَرِّثْهُمْ وَجَعَلَ الْمِيرَاثَ فِي بَيْتِ الْمَالِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এ হাদীসটি গারীব। কেউ কেউ এটিকে মুরসালরূপে রিওয়ায়াত করেছেন। তারা এতে আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর উল্লেখ করেন নি। এ বিষয়ে সাহাবীগণের মত পার্থক্য রয়েছে। তাদের কেউ কেউ মামা, খালা এবং ফুফুকে ওয়ারিছ হিসাবে গণ্য করেছেন। যাবীল আরহামদের ওয়ারিছ হিসাবে গণ্য করার ক্ষেত্রে অধিকাংশ আলিম এ হাদীস অনুসারে মত গ্রহণ করেছেন। তবে যায়েদ ইবনে ছাবিত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ওয়ারিছ হিসাবে গণ্য করেন না। এমতাবস্থায় তিনি বায়তুল মালে মীরাছ জমা প্রদানের মত দেন।