আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
হাদীস নং: ২১০৩
আন্তর্জাতিক নং: ২১০৩
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
মামার মীরাছ।
২১০৬. বুনদার (রাহঃ) ..... আবু উমামা ইবনে সাহল ইবনে হুনায়ফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আমার সাথে আবু উবাইদা (রাযিঃ)-এর নিকট এ বলে একটি চিঠি লিখে দেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কোন অভিভাবক নেই আল্লাহ ও তাঁর রাসূল হলেন তার অভিভাবক। আর যার (অন্য কোন) ওয়ারিছ নাই মামা হল তার ওয়ারিছ।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في ميراث الخال
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى أَبِي عُبَيْدَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اللَّهُ وَرَسُولُهُ مَوْلَى مَنْ لاَ مَوْلَى لَهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এ বিষয়ে আয়িশা, মিকদাম ইবনে মা’দীকারিব রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান।