আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়

হাদীস নং: ২১০১
আন্তর্জাতিক নং: ২১০১
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
পিতামহীর মীরাছ।
২১০৪. আনসারী (রাহঃ) ...... কাবীসা ইবনে যুআয়ব (রাহঃ) থেকে বর্ণিত, তিসি বলেনঃ জনৈক জাদদা (পিতামহী বা মাতামহী) আবু বকর (রাযিঃ)-এর কাছে এসে তার মীরাছ সম্পর্কে প্রশ্ন করল। তিনি তাকে বললেনঃ আল্লাহর কিতাবে তোমার ব্যাপারে কিছু নেই। রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নায়ও তোমার ব্যাপারে কিছু নেই, তুমি ফিরে যাও। আমি এ বিষয়ে লোকদের জিজ্ঞাসা করে নিব।

এরপর তিনি এ বিষয়ে সাহীবীদের জিজ্ঞাসা করলেন। মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর খেদমতে উপস্থিত ছিলাম। তিনি তাকে এক ষষ্ঠমাংশ দিয়েছেন।

আবু বকর (রাযিঃ) বললেঃ তোমার সঙ্গে আরো কেউ ছিল কি? মুহাম্মাদ ইবনে মাসলামা (রাযিঃ) উঠে দাঁড়ালেন এবং মুগীরা যেরূপ বললেন তিনিও সেরূপ বক্তব্য রাখলেন। তখন আবু বকর (রাযিঃ) জাদদার ক্ষেত্রে এ বিধান জারি করে দিলেন।

পরবর্তীতে অপর এক জাদদা উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর কাছে এসে স্বীয় মীরাছ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে তিনি তখন বললেনঃ তোমার জন্য আল্লাহর কিতাবে কিছুই নেই। তবে ঐ ষষ্ঠামাংশ রয়েছে, যদি তোমরা দুজন একত্র হও তবে ততটুকুই তোমাদের দুইজনের মাঝে বন্টিত হবে, আর কেউ একা হলে তার জন্যও ঐ পরিমাণই হবে।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في ميراث الجدة
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُثْمَانَ بْنِ إِسْحَاقَ بْنِ خَرَشَةَ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، قَالَ جَاءَتِ الْجَدَّةُ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا . قَالَ فَقَالَ لَهَا مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ شَيْءٌ وَمَا لَكِ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْءٌ فَارْجِعِي حَتَّى أَسْأَلَ النَّاسَ . فَسَأَلَ النَّاسَ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَاهَا السُّدُسَ . فَقَالَ أَبُو بَكْرٍ هَلْ مَعَكَ غَيْرُكَ فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ الأَنْصَارِيُّ فَقَالَ مِثْلَ مَا قَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَأَنْفَذَهُ لَهَا أَبُو بَكْرٍ . قَالَ ثُمَّ جَاءَتِ الْجَدَّةُ الأُخْرَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ شَيْءٌ وَلَكِنْ هُوَ ذَاكَ السُّدُسُ فَإِنِ اجْتَمَعْتُمَا فِيهِ فَهُوَ بَيْنَكُمَا وَأَيَّتُكُمَا خَلَتْ بِهِ فَهُوَ لَهَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ . وَهَذَا أَحْسَنُ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি হাসান-সহীহ, এটি ইবনে উয়ায়ানা (রাহঃ) -এর রিওয়ায়াত থেকে অধিক সহীহ। এ বিষয়ে বুরায়দা রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান