আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
হাদীস নং: ২১০০
আন্তর্জাতিক নং: ২১০০
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
পিতামহীর মীরাছ।
২১০৩. ইবনে আবু উমর (রাহঃ) ..... কাবীসা ইবনে যুআয়ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক জাদদা অর্থাৎ মাতামহী বা পিতামহী আবু বকর (রাযিঃ)-এর কাছে এসে বললঃ আমার পৌত্র বা দৌহিত্র মারা গেছে। আমি শুনেছি যে, আল্লাহর কিতাবে আমার জন্য তাতে হক দেওয়া হয়েছে। আবু বকর (রাযিঃ) বললেনঃ আল্লাহর কিতাবে এ বিষয়ে তোমার কোন হক পাচ্ছি না আর তোমার পক্ষে কোন ফায়সালা দিতেও রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু আমি শুনিনি। তবে আমি শীঘ্রই সাহাবীগণের নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করব। পরে মুগীরা ইবনে শু‘বা সাক্ষ্য দেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এ ক্ষেত্রে এক ষষ্ঠামাংশ দিয়েছেন। আবু বকর (রাযিঃ) বললেনঃ তোমার সঙ্গে আর কে এ বিষয়টি শুনেছেন? মুগীরা (রাযিঃ) বললেনঃ মুহাম্মাদ ইবনে মাসলামা। তখন আবু বকর (রাযিঃ) তাকে এক সষ্ঠামাংশ প্রদানের নির্দেশ দিলেন। এরপর এর বিপরীত অন্য এক জাদদা উমর (রাযিঃ)-এর কাছে এল। তিনি তাকে বললেনঃ তোমরা যদি দু্জনও (একাধিক জন) এতে একত্রিত হও তবে ঐ পরিমাণই তোমাদের হবে। আর যদি একজন হয় তবু ঐ পরিমাণই তার হবে।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في ميراث الجدة
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ مَرَّةً قَالَ قَبِيصَةُ وَقَالَ مَرَّةً رَجُلٌ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ قَالَ جَاءَتِ الْجَدَّةُ أُمُّ الأُمِّ أَوْ أُمُّ الأَبِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَتْ إِنَّ ابْنَ ابْنِي أَوِ ابْنَ بِنْتِي مَاتَ وَقَدْ أُخْبِرْتُ أَنَّ لِي فِي كِتَابِ اللَّهِ حَقًّا . فَقَالَ أَبُو بَكْرٍ مَا أَجِدُ لَكِ فِي الْكِتَابِ مِنْ حَقٍّ وَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى لَكِ بِشَيْءٍ وَسَأَسْأَلُ النَّاسَ . قَالَ فَسَأَلَ فَشَهِدَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهَا السُّدُسَ . قَالَ وَمَنْ سَمِعَ ذَلِكَ مَعَكَ قَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ . قَالَ فَأَعْطَاهَا السُّدُسَ ثُمَّ جَاءَتِ الْجَدَّةُ الأُخْرَى الَّتِي تُخَالِفُهَا إِلَى عُمَرَ . قَالَ سُفْيَانُ وَزَادَنِي فِيهِ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ وَلَمْ أَحْفَظْهُ عَنِ الزُّهْرِيِّ وَلَكِنْ حَفِظْتُهُ مِنْ مَعْمَرٍ أَنَّ عُمَرَ قَالَ إِنِ اجْتَمَعْتُمَا فَهُوَ لَكُمَا وَأَيَّتُكُمَا انْفَرَدَتْ بِهِ فَهُوَ لَهَا .