আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৮৪
আন্তর্জাতিক নং: ২০৮৪
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২০৯০. আহমাদ ইবনে সাঈদ আশকার মুরাবিতী (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আর জ্বর তো হল জাহান্নামের এক টুকরা; তবে তা পানি দিয়ে নিভাবে। ফজরের নামাযের পর সূর্যোদয়ের পূর্বে প্রবাহিত নহরে নেমে পড়বে এবং এর স্রোতের গতি সামনে রেখে বলবেঃ (بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ) ″বিসমিল্লাহ, হে, আল্লাহ, তোমার বান্দাকে শিফা দাও। তোমার রাসূলকে তুমি সত্যবাদী সাব্যস্ত কর।″ পরে তাতে তিনটি ডুব দিবে। এইরূপ তিন দিন করবে, তিন দিনে যদি জ্বর না সারে তবে পাঁচদিন। পাঁচ দিনে ভাল না হলে সাত দিন। সাত দিনে ভাল না হলে নয় দিন এরূপ করবে। আল্লাহর হুকুমে নয় দিনের বেশী তা অতিক্রম করবে না।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ الرِّبَاطِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مَرْزُوقٌ أَبُو عَبْدِ اللَّهِ الشَّامِيُّ، حَدَّثَنَا سَعِيدٌ، رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ أَخْبَرَنَا ثَوْبَانُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصَابَ أَحَدَكُمُ الْحُمَّى فَإِنَّ الْحُمَّى قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيُطْفِئْهَا عَنْهُ بِالْمَاءِ فَلْيَسْتَنْقِعْ نَهْرًا جَارِيًا لِيَسْتَقْبِلَ جَرْيَةَ الْمَاءِ فَيَقُولُ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ فَلْيَغْتَمِسْ فِيهِ ثَلاَثَ غَمَسَاتٍ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي ثَلاَثٍ فَخَمْسٌ وَإِنْ لَمْ يَبْرَأْ فِي خَمْسٍ فَسَبْعٌ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي سَبْعٍ فَتِسْعٌ فَإِنَّهَا لاَ تَكَادُ تُجَاوِزُ تِسْعًا بِإِذْنِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: