আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৭৭
আন্তর্জাতিক নং: ২০৭৭
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
দুগ্ধদাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
২০৮৩. ঈসা ইবনে আহমাদ (রাহঃ) ..... জুদামা বিনতে ওয়াহব আসাদিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমি দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া নিষিদ্ধ করতে ইচ্ছা করেছিলাম। কিন্তু আমাকে বলা হল যে, ইরান ও রোমবাসীরা তা করে অথচ তারা তাদের সন্তানদের কোন ক্ষতি করে না।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الغيلة
حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الأَسَدِيَّةِ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ حَتَّى ذُكِّرْتُ أَنَّ الرُّومَ وَفَارِسَ يَصْنَعُونَ ذَلِكَ فَلاَ يَضُرُّ أَوْلاَدَهُمْ " . قَالَ مَالِكٌ وَالْغِيلَةُ أَنْ يَمَسَّ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ . قَالَ عِيسَى بْنُ أَحْمَدَ وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

মালিক (রাহঃ) বলেনঃالغِيلَة হল দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া। ঈসা ইবনো আহমাদ-ইসহাক ইবনে ঈসা-মালিক-আবুল আসওয়াদ থেকে অনুরূপ বর্ণিত করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)