আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৭৬
আন্তর্জাতিক নং: ২০৭৬
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
দুগ্ধদাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
২০৮২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... বিনতে ওয়াহব, ইনি হলেন জুদামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গ হওয়া থেকে নিষেধ করে দিতে চেয়েছিলাম। কিন্তু ফারেস ও রোমবাসীরা করে থাকে। অথচ তারা তাদের সন্তানদের হত্যা করে না।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الغيلة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ ابْنَةِ وَهْبٍ، وَهِيَ جُدَامَةُ - قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَرَدْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يَفْعَلُونَ وَلاَ يَقْتُلُونَ أَوْلاَدَهُمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مَالِكٌ وَالْغِيَالُ أَنْ يَطَأَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আসমা বিনতে ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি সহীহ। মালিক (রাহঃ) এটিকে আবুল আসওয়াদ-উরওয়া-আয়িশা-জুদামা বিনতে ওয়াহব সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রাহঃ) বলেনঃ অর্থ হল দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
বর্ণনাকারী: