আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৫৪
আন্তর্জাতিক নং: ২০৫৪
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
মেহেদী দিয়ে চিকিৎসা করা।
২০৬০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ...... আলী ইবনে উবাইদুল্লাহ তাঁর পিতামহী সালামা উম্মু রাফি‘ (রাযিঃ) থেকে বর্ণিত। সালামা (রাযিঃ) নবী (ﷺ) এর খেদমত করতেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা যখমী হয়েছে আমাকে তাতে মেহেদী লাগাতে নির্দেশ দিয়েছেন।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في التداوي بالحناء
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، حَدَّثَنَا فَائِدٌ، مَوْلًى لآلِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ جَدَّتِهِ، سَلْمَى وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُرْحَةٌ وَلاَ نَكْبَةٌ إِلاَّ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاءَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ فَائِدٍ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ فَائِدٍ فَقَالَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ جَدَّتِهِ سَلْمَى وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ أَصَحُّ وَيُقَالُ سُلْمَى .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ فَائِدٍ، مَوْلَى عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ مَوْلاَهُ، عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ جَدَّتِهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব। ফাইদ (রাহঃ) এর সূত্রে আমরা এটি সম্পর্কে জানি, কোন রাবী ফাইদ থেকে এটি বর্ণনা করতে গিয়ে বলেছেনঃ উবাইদুল্লাহ ইবনে আলী তৎ পিতামহী সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত ...। সুত্রে উবাইদুল্লাহ ইবনে আলী উল্লেখ করাই অধিক সহীহ। কেহ কেহ সুলমা বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: