আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৪৯
আন্তর্জাতিক নং: ২০৪৯
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
দাগ দেওয়া মাকরূহ।
২০৫৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দাগ দেওয়া থেকে নিষেধ করেছেন। ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) বলেন, কিন্তু আমরা রোগ বালাইয়ে নিপতিত হয়ে দাগ দিয়েছি। তবে আমাদের কোন ফল হয়নি এবং তাতে আমরা সফলতাও লাভ করিনি।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في كراهية التداوي بالكي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْكَىِّ . قَالَ فَابْتُلِينَا فَاكْتَوَيْنَا فَمَا أَفْلَحْنَا وَلاَ أَنْجَحْنَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ نُهِينَا عَنِ الْكَىِّ، . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ، وَعُقْبَةَ بْنِ عَامِرٍ، وَابْنِ، عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি হাসান-সহীহ।

আবদুল কুদ্দুস ইবনে মুহাম্মাদ (রাহঃ) ... ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদিগকে দাগ দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এই বিষয়ে ইবনে মাসউদ, উকবা ইবনে আমির ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান