আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৪৮
আন্তর্জাতিক নং: ২০৪৮
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
নাক দিয়ে ঔষধ দেওয়া ইত্যাদি।
২০৫৪. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম চিকিৎসা পদ্ধতি হল নাক দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষণ এবং জুলাপ ব্যবহার জাতীয় ঔষধ আর যে সব বস্ত দিয়ে তোমরা সুরমা ব্যবহার কর সেগুলোর মধ্যে উত্তম হলো ’ইছমিদ’।* কেননা ইছমিদ সুরমা চোখের জ্যোতি তীক্ষ্ণ করে এবং পাপড়ির চুল উদগম করে।

ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একটি সুরমাদানী ছিল। নিদ্রা যাওয়ার সময় প্রতিটি চক্ষুতে তা থেকে তিনি তিনবার করে সুরমা লাগাতেন।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في السعوط وغيره
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ اللَّدُودُ وَالسَّعُوطُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ وَخَيْرُ مَا اكْتَحَلْتُمْ بِهِ الإِثْمِدُ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ " . قَالَ وَكَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا عِنْدَ النَّوْمِ ثَلاَثًا فِي كُلِّ عَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ عَبَّادِ بْنِ مَنْصُورٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আব্বাস ইবনে মানসুর (রাহঃ)-এর এই হাদীসটি হাসান-গারীব।