আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৪৪
আন্তর্জাতিক নং: ২০৪৪
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
বিষ বা অন্য কিছু প্রয়োগে আত্মহত্যা করা।
২০৫১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার হাতে থাকবে সে লৌহ। জাহান্নামের আগুনে থেকে সবসময়ের জন্য সে তা দিয়ে তার পেটে ঘা মারতে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে সে বিষ তার হাতে থাকবে আর জাহান্নামের আগুনে থেকে সব সময়ের জন্য সে তা গলঃধকরণ করতে থাকবে।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء فيمن قتل نفسه بسم أو غيره
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ عُذِّبَ فِي نَارِ جَهَنَّمَ " . وَلَمْ يَذْكُرْ فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا . وَهَكَذَا رَوَاهُ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَذَا أَصَحُّ لأَنَّ الرِّوَايَاتِ إِنَّمَا تَجِيءُ بِأَنَّ أَهْلَ التَّوْحِيدِ يُعَذَّبُونَ فِي النَّارِ ثُمَّ يُخْرَجُونَ مِنْهَا وَلَمْ يُذْكَرْ أَنَّهُمْ يُخَلَّدُونَ فِيهَا .

হাদীসের তাখরীজ (সূত্র):
মুহাম্মাদ ইবনুল আলা‘ (রাহঃ) ... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে শু‘বা-আমাশ বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ। এটি প্রথমোক্ত হাদীসটি (২০৫০ নং) থেকে অধিক সহীহ। এই হাদীসটি একাধিক ব্যাক্তি আ‘মাশ-আবু সালিহ-আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) সাঈদ মাকবুরী-আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যাক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের আগুনে তাকে আযাব দেওয়া হবে। এতেخالدا مخلدا فىها (সব সময়ের জন্য সে তাতে অবস্থান করবে) এই কথার উল্লেখ নাই।
আবু যিনাদ (রাহঃ) এটিকে আ‘রাজ-আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-নবী (ﷺ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এটি অধিকত সহীহ। কেননা বহু রিওয়ায়াতে উল্লেখ রয়েছে যে, তওহীদে বিশ্বাসী ব্যাক্তিকে (আমলের ত্রুটির কারণে) জাহান্নামে আযাব প্রদান করা হবে বটে কিন্তু পরে তাকে তা থেকে বের করে নিয়ে আসা হবে। তাদের সেখানে সদা সর্বদার জন্য রাখা হবে বলে কোন উল্লেখ নাই।