আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৪৪
আন্তর্জাতিক নং: ৮৪৪
হজ্ব - উমরার অধ্যায়
এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
৮৪৬. কুতায়বা (রাহঃ) ...... আবুশ শা‘ছা ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে ইহরাম অবস্থায় বিবাহ করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি সহীহ। রাবী আবুশ শা‘ছা এর নাম হল জাবির ইবনে যায়দ। মায়মুনা (রাযিঃ) কে নবী (ﷺ) কর্তৃক বিবাহের বিষয়ে রাবীদের এই মতবিরোধের কারণ নবী (ﷺ) তাকে মক্কার পথে বিবাহ করেছিলেন। কেউ কেউ বলেন, তিনি মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায়ই বিবাহ করেছিলেন কিন্তু তার এই বিবাহের বিষয়টি যখন জানাজানি হয় তখন তিনি ছিলেন মুহরিম। এরপর মক্কার পথে সারিফ নামক স্থানে হালাল অবস্থায় বাসর হয়। রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মায়মুনা (রাযিঃ) এর যেখানে বাসর শয্যা হয়েছিল পরবর্তীতে সেই সারিফ নামক স্থানেই তার ইন্তিকাল হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ أَبَا الشَّعْثَاءِ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ جَابِرُ بْنُ زَيْدٍ . وَاخْتَلَفُوا فِي تَزْوِيجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَيْمُونَةَ لأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا فِي طَرِيقِ مَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ تَزَوَّجَهَا حَلاَلاً وَظَهَرَ أَمْرُ تَزْوِيجِهَا وَهُوَ مُحْرِمٌ ثُمَّ بَنَى بِهَا وَهُوَ حَلاَلٌ بِسَرِفَ فِي طَرِيقِ مَكَّةَ وَمَاتَتْ مَيْمُونَةُ بِسَرِفَ حَيْثُ بَنَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدُفِنَتْ بِسَرِفَ .