আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৭- সৃষ্টি জগতের সূচনা
হাদীস নং: ৩০৪৩
আন্তর্জাতিক নং: ৩২৭১
- সৃষ্টি জগতের সূচনা
১৯৯৩. ইবলীস ও তার বাহিনীর বর্ণনা।
৩০৪৩। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, দেখ, তোমাদের কেউ যখন তার স্ত্রীর নিকট আসে, আর তখন বলে, বিসমিল্লাহ। হে আল্লাহ! আমাদেরকে শয়তানের প্রভাব হতে দুরে রাখ। আর আমাদেরকে যে সন্তান দান করবে তাকেও শয়তানের প্রভাব হতে বাঁচিয়ে রাখ। এরপর তাদেরকে যে সন্তান দান করা হবে তাকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না।
كتاب بدء الخلق
باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ
3271 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ، وَقَالَ: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَرُزِقَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ "
হাদীসের ব্যাখ্যা:
শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি এ হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখেন:
"এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, সঙ্গমকালে যদি আল্লাহর কাছে এরূপ দু'আ করা না হয় এবং আল্লাহর নাম বিস্মৃত হয়ে পশুর মত নিজের পাশবিক বৃত্তি চরিতার্থ করতে লেগে যায়, তাহলে সে সঙ্গমের ফলশ্রুতিতে ভূমিষ্ঠ সন্তান শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে না।"
তারপর তিনি আরো লিখেন:
"আজকের প্রজন্মের নীতি-নৈতিকতা বিবর্জিত হীন চরিত্রের গোড়ায় এ গলদই নিহিত রয়েছে।"
আল্লাহ তা'আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ-এর হিদায়াতসমূহের উপর আমল করার এবং এগুলো থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)