আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭৮
আন্তর্জাতিক নং: ৩৭৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযে সাদল* অর্থাৎ কাঁধের উপর কাপড় লটকে রাখা মাকরূহ।
৩৭৮. হান্নাদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) নামাযে কাঁধের উপর কাপড় রাখতে নিষেধ করেছেন। এই বিষয়ে আবু জুহায়ফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
*পেঁচ না দিয়ে কাঁধের দু'পাশ দিয়ে চাদর ঝুলিয়ে রাখা।
*পেঁচ না দিয়ে কাঁধের দু'পাশ দিয়ে চাদর ঝুলিয়ে রাখা।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ السَّدْلِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عِسْلِ بْنِ سُفْيَانَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ السَّدْلِ فِي الصَّلاَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي جُحَيْفَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِسْلِ بْنِ سُفْيَانَ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي السَّدْلِ فِي الصَّلاَةِ فَكَرِهَ بَعْضُهُمُ السَّدْلَ فِي الصَّلاَةِ وَقَالُوا هَكَذَا تَصْنَعُ الْيَهُودُ . وَقَالَ بَعْضُهُمْ إِنَّمَا كُرِهَ السَّدْلُ فِي الصَّلاَةِ إِذَا لَمْ يَكُنْ عَلَيْهِ إِلاَّ ثَوْبٌ وَاحِدٌ فَأَمَّا إِذَا سَدَلَ عَلَى الْقَمِيصِ فَلاَ بَأْسَ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَكَرِهَ ابْنُ الْمُبَارَكِ السَّدْلَ فِي الصَّلاَةِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এই হাদীসটি ইসল ইবনে সুফিয়ানের বরাত ছাড়া অন্য কোনভাবে মারফূরূপে বর্ণিত আছে বলে আমরা জানি না। নামাযে সা’দল সম্পর্কে আলিমদের মতভেদ রয়েছে। কেউ কেউ একে মাকরূহ বলেছেন। তারা বলেন, এইরূপ কাজ ইয়াহূদীরা করে থাকে। কতক আলিম বলেনঃ শরীরে যদি মাত্র একটি কাপড় থাকে, তবে সাদল মাকরূহ। কিন্তু কেউ যদি কামীস পরিহিত অবস্থায় সাদল বা কাঁধের উপর চাঁদর লটকিয়ে দেয়, তবে তাতে অসুবিধা নেই। এ হল ইমাম আহমদ (রাহঃ) এর বক্তব্য। ইবনে মুবারক (রাহঃ) নামাযে সাদল মাকরূহ বলেছেন।