আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭৭
আন্তর্জাতিক নং: ৩৭৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
যে মেয়ের ঋতুবতী হওয়ার বয়স হয়েছে, ওড়না ব্যবহার ছাড়া তার নামায কবুল হয় না।
৩৭৭. হান্নাদ (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেনঃ যে মেয়ের ঋতুবতী হওয়ার বয়স হয়েছে, ওড়না ব্যবহার করা ছাড়া তার নামায কবুল হয় না।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ " لاَ تُقْبَلُ صَلاَةُ الْمَرْأَةِ إِلاَّ بِخِمَارٍ "
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ ابْنَةِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُقْبَلُ صَلاَةُ الْحَائِضِ إِلاَّ بِخِمَارٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَقَوْلُهُ " الْحَائِضُ " . يَعْنِي الْمَرْأَةَ الْبَالِغَ يَعْنِي إِذَا حَاضَتْ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْمَرْأَةَ إِذَا أَدْرَكَتْ فَصَلَّتْ وَشَيْءٌ مِنْ شَعْرِهَا مَكْشُوفٌ لاَ تَجُوزُ صَلاَتُهَا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ قَالَ لاَ تَجُوزُ صَلاَةُ الْمَرْأَةِ وَشَيْءٌ مِنْ جَسَدِهَا مَكْشُوفٌ . قَالَ الشَّافِعِيُّ وَقَدْ قِيلَ إِنْ كَانَ ظَهْرُ قَدَمَيْهَا مَكْشُوفًا فَصَلاَتُهَا جَائِزَةٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদীসটি হাসান। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ কোন সাবালিকা মহিলা যদি তার চুলের কিছু অংশ অনাবৃত রেখে নামায আদায় করে, তবে তার নামায হবে না। ইমাম শাফিঈ-এর অভিমতও এ-ই। তিনি বলেনঃ শরীরের কিছু অংশ অনাবৃত রেখে কোন মহিলার নামায হবে না। তিনি আরও বলেনঃ বলা হয় নামায আদায়ের সময় যদি কোন মহিলার পায়ের পিঠ খোলা থাকে, তবে তার নামায আদায় হয়ে যাবে।