আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৫
আন্তর্জাতিক নং: ২৬৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
যদি কেউ রুকু এবং সিজদায় পিঠ স্থির না রাখে।
২৬৫. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আবু মাসউদ আল আনসারী আল বদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ রুকূ ও সিজদার সময় যদি কেউ তাঁর পিঠ স্থির না রাখে তবে তাঁর নামায হবে না।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِيمَنْ لاَ يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ الْبَدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لا تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ فِيهَا الرَّجُلُ يَعْنِي صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ شَيْبَانَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَرِفَاعَةَ الزُّرَقِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يُقِيمَ الرَّجُلُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ . وَقَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ مَنْ لَمْ يُقِمْ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ فَصَلاَتُهُ فَاسِدَةٌ لِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " . وَأَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ . وَأَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ الْبَدْرِيُّ اسْمُهُ عُقْبَةُ بْنُ عَمْرٍو .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আলী ইবনে শায়বান, আনাস, আবু হুরায়রা, রিফাআ আয যুরাকী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারে আমল করে থাকেন। তাঁরা রুকূ ও সিজদার সময় পিঠ স্থির রাখার বিধান দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) বলেন রুকূ ও সিজদার সময় পিঠ স্থির না রাখলে নামায ফাসিদ বরে গণ্য হবে। কারণ রাসূল (ﷺ) বলেছেন কেউ যদি রুকূ এবং সিজদায় তাঁর পিঠ স্থির না রাখে তবে তাঁর নামায হবে না। রাবী আবু মা’মারের নাম হল আব্দুল্লাহ ইবনে সাখবারা। আর আবু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু আনাসারী ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। তাঁর নাম হল উকবা ইবনে আমর।
বর্ণনাকারী: