আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২২১
আন্তর্জাতিক নং: ২২১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
ইশা ও ফজরের নামায জামাআতে আদায় করার ফযীলত।
২২১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... উছমান ইবনে আফফান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেছেন যে ব্যক্তি ইশার জামাআতে হাজির হতে পারবে সে অর্ধ রত্রির নামায আদায়ের সাওয়াব পাবে। আর যে ব্যক্তি ইশা ও ফজরের নামায জামাআতে আদায় করবে সে পূর্ণ রত্রি নামায আদায়ের সাওয়াব পাবে।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الْعِشَاءِ وَالْفَجْرِ فِي الْجَمَاعَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَهِدَ الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ قِيَامُ نِصْفِ لَيْلَةٍ وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَةٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَعُمَارَةَ بْنِ رُوَيْبَةَ وَجُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي مُوسَى وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ عُثْمَانَ مَوْقُوفًا وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُثْمَانَ مَرْفُوعًا .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে ইবনে উমর, আবু হুরায়রা, আনাস, উমরা ইবনে আবী রুওয়ায়বা, জুনদাব, উবাই ইবনে কাব, আবু মূসা ও বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এ হাদিসটি হাসান ও সহীহ। আবদুর রহমান ইবনে আবী আমরা (রাহঃ) এর বরাতে উছমান রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ রূপেও এই হাদিসটি বর্ণিত আছে। একধিক সূত্রে এটি মারফূ রূপেও বর্ণিত হয়েছে।
বর্ণনাকারী: