আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২২০
আন্তর্জাতিক নং: ২২০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
কোন মসজিদে একবার জামাআত হওয়ার পর পুনরায় সেখানে জামাআত করা।
২২০. হান্নাদ ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূল (ﷺ) এর নামায আদায়ের পর জনৈক ব্যক্তি মসজিদে নবীতে এল। রাসূল (ﷺ) বললেন তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে সাওয়াব লাভের ব্যবসা করতে চাও? তখন এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তাঁর সাথে নামায আদায় করল।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ مَرَّةً
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا " . فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أُمَامَةَ وَأَبِي مُوسَى وَالْحَكَمِ بْنِ عُمَيْرٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ مِنَ التَّابِعِينَ قَالُوا لاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ الْقَوْمُ جَمَاعَةً فِي مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ جَمَاعَةً . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ يُصَلُّونَ فُرَادَى . وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَابْنُ الْمُبَارَكِ وَمَالِكٌ وَالشَّافِعِيُّ يَخْتَارُونَ الصَّلاَةَ فُرَادَى . وَسُلَيْمَانُ النَّاجِيُّ بَصْرِيٌّ وَيُقَالُ سُلَيْمَانُ بْنُ الأَسْوَدِ . وَأَبُو الْمُتَوَكِّلِ اسْمُهُ عَلِيُّ بْنُ دَاوُدَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আবু উমামা, আবু মূসা, হাকাম ইবনে উমায়র রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদাীছটি হাসান। একাধিক সাহাবী তাবিঈ এই অভিমত পোষণ করেন।তাঁরা বলেন, কোন মসজিদে একবার জামাআত হওয়ার সত্তেও পুনরায় সে মসজিদে জামাআত করায় কোন দোষ নেই। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত এ-ই। অন্য এক দল ফকীহ বলেন এমতাস্থায় জামা’আত না করে একা নামায আদায় করবে। সুফিয়ান, ইবনুল মুবারাক, মালিক, শাফিঈ (রাহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা সকলেই এই অবস্থায় একা একা নামায আদায় করার মত গ্রহণ করেছেন।
বর্ণনাকারী: