আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৩
আন্তর্জাতিক নং: ১৮৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আসর ও ফজরের পর নামায আদায় করা মাকরূহ।
১৮৩. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একাধিক সাহাবী যাঁদের মধ্যে উমর (রাযিঃ) অন্যতম, আর তিনি ছিলেন আমার নিকট তাঁদের সবার চাইতে প্রিয় এর নিকট থেকে শুনেছি যে, ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায আদায় করতে রাসূল (ﷺ) নিষেধ করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الْفَجْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، وَهُوَ ابْنُ زَاذَانَ عَنْ قَتَادَةَ، قَالَ أَخْبَرَنَا أَبُو الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ غَيْرَ، وَاحِدٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَكَانَ مِنْ أَحَبِّهِمْ إِلَىَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَسَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَمُعَاذِ بْنِ عَفْرَاءَ وَالصُّنَابِحِيِّ وَلَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَائِشَةَ وَكَعْبِ بْنِ مُرَّةَ وَأَبِي أُمَامَةَ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَيَعْلَى بْنِ أُمَيَّةَ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ عَنْ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ أَنَّهُمْ كَرِهُوا الصَّلاَةَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ صَلاَةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَأَمَّا الصَّلَوَاتُ الْفَوَائِتُ فَلاَ بَأْسَ أَنْ تُقْضَى بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ أَبِي الْعَالِيَةِ إِلاَّ ثَلاَثَةَ أَشْيَاءَ حَدِيثَ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَحَدِيثَ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى " . وَحَدِيثَ عَلِيٍّ " الْقُضَاةُ ثَلاَثَةٌ " .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আলী, ইবনে মাসউদ, উকবা ইবনে আমির, আবু হুরায়রা, ইবনে উমর, সামুরা ইবনে জুনদাব, আদুল্লাহ ইবনে আমর, মুআ‘য ইবনে আফরা, সুনাবিহী-ইনি সরাসরি রাসূল (ﷺ) থেকে হাদিস শুনেননি, সালামা ইবনুল আকওয়া, যায়েদ ইবনে ছাবিত, আয়িশা, কাব ইবনে মুররা, আবু ইমাম, আমত ইবনে আবাসা, ইযালা ইবনে উমায়্যা এবং মুআ‘বিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিছ বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। রাসূল (ﷺ) এর সাহাবী ও পরবর্তী ফকীহগণের অধিকাংশের অভিমত এ-ই। তাঁরা ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত, আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত, (নফল) নামায করা মাকরুহ বলে সিদ্ধান্ত দিয়েছে। তবে আসর ও ফজরের পর কাযা নামায পড়ায় কোন দোষ নাই। ইয়াহইয়া ইবনে সাঈদের সূত্রে আলী ইবনুল মাদীনী (রাহঃ) বর্ণনা করেন যে, শা‘বা বলেছেন আবুল আলিয়া থেকে কাতদা তিনটি হাদিসই শুনেছেন এক, উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে, রাসূল (ﷺ) আসরের পর সূর্য না যাওয়া পর্যন্ত, ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন। দুই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে, রাসূল (ﷺ) বলেন আমাকে ইউনুস (আলাইহি ওয়াসাল্লাম) ইবনে মাত্তা থেকে উত্তম বলা সমীচীন নয়। তিন, বিচারকগণ তিন ধরনের এই সম্পর্কিত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)