আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮২
আন্তর্জাতিক নং: ১৮২
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
"সালাতুল উসতা" হল আসরের নামায; কেউ কেউ বলেন, এ হল যোহরের নামায।
১৮২. হান্নাদ (রাহঃ) .... সামুরা ইবনে জুনদাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) বলেন সালাতুল উসতা হল সালাতুল আসর।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي صَلاَةِ الْوُسْطَى أَنَّهَا الْعَصْرُ وَقَدْ قِيلَ إِنَّهَا الظُّهْرُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الْعَصْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَائِشَةَ وَحَفْصَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي هَاشِمِ بْنِ عُتْبَةَ . قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدٌ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدِيثُ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ سَمِعَ مِنْهُ . وَقَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ فِي صَلاَةِ الْوُسْطَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْعُلَمَاءِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . وَقَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعَائِشَةُ صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الظُّهْرِ . وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَابْنُ عُمَرَ صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الصُّبْحِ . حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَ الْعَقِيقَةِ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ . قَالَ أَبُو عِيسَى وَأَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمَدِينِيِّ عَنْ قُرَيْشِ بْنِ أَنَسٍ بِهَذَا الْحَدِيثِ . قَالَ مُحَمَّدٌ قَالَ عَلِيٌّ وَسَمَاعُ الْحَسَنِ مِنْ سَمُرَةَ صَحِيحٌ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আলী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে ছাবিত, আইশা, হাফসা, আবু হুরায়রা, আবু হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) বলেছেন যে, আলী ইবনে আবদিল্লাহ বলেন, হাসানের সূত্রে বর্ণিত সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) এর হাদিসটি সহীহ। হাসান (রাহঃ) সামুরা ইবনে জুনদাব (রাহঃ) থেকে হাদিস শুনেছেন।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ নামাযুল উসতা হল নামাযুল আসর। যায়েদ ইবনে ছাবিত ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন নামাযুল উসতা হল যোহরের নামায। ইবনে আব্বাস ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম বলেন নামাযুল উসতা হল ফজরের নামায। আবু মূসা (রাহঃ) ...... হাবীব ইবনুশ শাহীদ বর্ণনা করেন মুহাম্মাদ ইবনে সিরীন আমাকে বললেন, হাসানকে জিজ্ঞাসা করা হলে হাসান (রাহঃ) বললেন আমি এটি সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট থেকে শুনেছি। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনুল মাদীনী কুরাঈশ ইবনে আনাস (রাহঃ) সূত্রে আমি এই হাদিসটি শুনেছি। মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) বলেছেন, আলী বলেন, সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাসানের হাদিস শোনার বিষয়টি সঠিক। তিনি এই হাদিসটিকে প্রমাণ পেশ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান