আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৪
আন্তর্জাতিক নং: ৪৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
উযুতে প্রতি অঙ্গ তিনবার করে ধোয়া।
৪৪. মুহাম্মাদ ইবনে বাশশার ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযু করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ ثَلاَثًا ثَلاَثًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَالرُّبَيِّعِ وَابْنِ عُمَرَ وَأَبِي أُمَامَةَ وَأَبِي رَافِعٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَمُعَاوِيَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ يُجْزِئُ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ أَفْضَلُ وَأَفْضَلُهُ ثَلاَثٌ وَلَيْسَ بَعْدَهُ شَيْءٌ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ لاَ آمَنُ إِذَا زَادَ فِي الْوُضُوءِ عَلَى الثَّلاَثِ أَنْ يَأْثَمَ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَزِيدُ عَلَى الثَّلاَثِ إِلاَّ رَجُلٌ مُبْتَلًى .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে ‘উছমান, আয়িশা, রুবায়্যি, ইবনে উমর, আবু উমামা, আবু রাফি‘, আব্দুল্লাহ ইবনে আমর, মু‘আবিয়া, আবু হুরায়বা, জাবির, আব্দুল্লাহ ইবনে যায়েদ, উবাই ইবনে কা‘ব (আবু যাবরা) (রাযিঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই বিষয়ে আলী (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি সর্বাপেক্ষা হাসান সহীহ কেননা এই হাদীসটি আলী [ রা ] থেকে একাধিক সনদে বর্ণিত আছে। সাধারণভাবে আলিম ও ফকীহগণ এই হাদিস অনুসারে আমল করেন। প্রতিটি অঙ্গ একবার করে ধোয়া যথেষ্ট, দুইবার করে ধোয়া উত্তম আর সর্বোত্তম হল তিনবার করে ধোয়া। এই বিষয়ে এরপর আর কিছু করণীয় নেই। ইবনে মুবারাক বলেন, তিনবার থেকেও বেশী যদি কেউ ধোয় সে গুনাহগার হবে না বলে আমার মনে হয় না। ইমাম আহমদ ও ইসাহাক (রাহঃ) বলেন সন্দেহ প্রবণ লোক ছাড়া তিনবারের অতিরিক্ত কেউ ধোয় না।