কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪৩২৪
আন্তর্জাতিক নং: ৪৩২৪
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
জাহান্নামের বর্ণনা
৪৩২৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামীদের জন্য প্রেরিত হবে কেবল কান্না আর কান্না। তারা কাঁদতে থাকবে, অবশেষে তাদের চোখের পানি বন্ধ হয়ে যাবে। পরে চোখ দিয়ে ঝরতে থাকবে রক্তাশ্রু, এমনকি তাদের চেহারাশ নালার মত ক্ষতের চিহ্ন পড়ে যাবে (অর্থাৎ পানি ও রক্ত ঝরতে ঝরতে চেহারায় গর্তের সৃষ্টি হবে)। যদি সেথায় নৌযান চালু করা হয়, তাহলে তা চলতে পারবে।
كتاب الزهد
بَاب صِفَةِ النَّارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُرْسَلُ الْبُكَاءُ عَلَى أَهْلِ النَّارِ فَيَبْكُونَ حَتَّى يَنْقَطِعَ الدُّمُوعُ ثُمَّ يَبْكُونَ الدَّمَ حَتَّى يَصِيرَ فِي وُجُوهِهِمْ كَهَيْئَةِ الأُخْدُودِ لَوْ أُرْسِلَتْ فِيهِ السُّفُنُ لَجَرَتْ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের উদ্দেশ্য হল একথা বর্ণনা করা যে, জাহান্নামের শাস্তি এমন মারাত্মক হবে যে, চোখ অশ্রুপাত করে অশ্রুর ভান্ডার শেষ করবে তখন রক্ত অশ্রু হয়ে ঝরবে এবং অবিরাম অশ্রুপাতের কারণে চোখ আহত হবে। তাই সেই ভয়ঙ্কর শাস্তি অবিরাম অশ্রুপাত এবং রক্তের অশ্রুর ধারা থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে নিজের জীবনে ভয়ভীতির সঞ্চার করা এবং অশ্রুপাত করা। অপর এক হাদীসে বলা হয়েছে-
لا يلج النار من بكى من خشية الله عز وجل حتى يعود اللبن في الضرع
আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে সে কখনও দোযখে যাবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন করা আর যদি ক্রন্দন না করা যায় তাহলে ক্রন্দনের অবস্থা সৃষ্টি করা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম বিশেষ। জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ লাভ করার এটা এক বিশেষ আমল।
لا يلج النار من بكى من خشية الله عز وجل حتى يعود اللبن في الضرع
আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে সে কখনও দোযখে যাবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন করা আর যদি ক্রন্দন না করা যায় তাহলে ক্রন্দনের অবস্থা সৃষ্টি করা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম বিশেষ। জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ লাভ করার এটা এক বিশেষ আমল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)