কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৪. ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
হাদীস নং: ৩৯৮৫
আন্তর্জাতিক নং: ৩৯৮৫
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
সন্দেহের ক্ষেত্রে বিরত থাকা
৩৯৮৫। হুমায়দ ইব্ন মাস'আদাহ (রাহঃ)... মা'কিল ইব্ন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফিতনার সময়ের ইবাদত আমার নিকট হিজরত সমতূল্য।
كتاب الفتن
بَاب الْوُقُوفِ عِنْدَ الشُّبُهَاتِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الْمُعَلَّى بْنِ زِيَادٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ قَالَ رَسُولُ ـ صلى الله عليه وسلم ـ " الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَىَّ " .
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে, যখন খুন ব্যাপক হবে, তখন মু'মিনের উচিত নিজের আঁচল বাঁচিয়ে একনিষ্টভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর দৃষ্টিতে তার এ কাজ এরূপ হবে, যেমন স্বীয় ঈমান বাঁচাতে কুফরের দেশ থেকে হিজরত করে আমার প্রতি আসা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: