কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩০৬০
আন্তর্জাতিক নং: ৩০৬০
হজ্ব - উমরার অধ্যায়
বায়তুল্লাহ যিয়ারতের বর্ণনা
৩০৬০। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাওয়াফে যিয়ারতের সাত চক্করে রমল (বাহু দুলিয়ে বীরত্বপূর্ণ পদক্ষেপ) করেননি। আতা বলেন, তাওয়াফে যিয়ারতে রমল করতে হয় না।
كتاب المناسك
بَاب زِيَارَةِ الْبَيْتِ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ . قَالَ عَطَاءٌ وَلاَ رَمَلَ فِيهِ .
হাদীসের ব্যাখ্যা:
কোন হাজী যখন মক্কা শরীফ হাজির হয়ে প্রথম তাওয়াফ করবে (যার পর সাফা-মারওয়ার মাঝে সায়ীও করতে হবে,) তখন এ তাওয়াফের প্রথম তিন চক্করে সে রমল করবে। বিদায় হজ্বে রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সমস্ত সাহাবায়ে কেরাম এমনটিই করেছিলেন। এরপর ১০ই যিলহজ্ব তিনি মিনা থেকে মক্কায় এসে তওয়াফে যিয়ারত করলেন; কিন্তু এতে তিনি রমল করেননি। যেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ হাদীসে এর স্পষ্ট উল্লেখ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)