কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪০৮
আন্তর্জাতিক নং: ২৪০৮
দান-সাদ্কা সম্পর্কিত
যে পরিশোধের নিয়্যাতে ঋণ গ্রহণ করে
২৪০৮। আবু বকর ইবন আবু শায়বা (রহ.)...... উম্মুল মু'মিনীন হযরত মায়মুনা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি ধার নিতেন। তখন তাঁকে তার পরিবারের কোন এক লোক বললোঃ এরূপ করোনা এবং সে এটাকে অপছন্দ করলো। তিনি বললেনঃ হ্যাঁ আমি আমার নবী ও বন্ধু (ﷺ) কে বলতে শুনেছি যে, কোন মুসলমান ধার করলে, আল্লাহ জানেন যে সে তা পরিশোধ করার নিয়্যাতে নিচ্ছে তাহলে দুনিয়াতে আল্লাহ তার সে ধন পরিশোধন করে দেন।
أبواب الصدقات
بَاب مَنْ ادَّانَ دَيْنًا وَهُوَ يَنْوِي قَضَاءَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ، عَنِ ابْنِ حُذَيْفَةَ، - هُوَ عِمْرَانُ - عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، مَيْمُونَةَ قَالَ كَانَتْ تَدَّانُ دَيْنًا فَقَالَ لَهَا بَعْضُ أَهْلِهَا لاَ تَفْعَلِي وَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا قَالَتْ بَلَى إِنِّي سَمِعْتُ نَبِيِّي وَخَلِيلِي صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ مُسْلِمٍ يَدَّانُ دَيْنًا يَعْلَمُ اللَّهُ مِنْهُ أَنَّهُ يُرِيدُ أَدَاءَهُ إِلاَّ أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا " .
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইমরান ইবনে হোসাইন-এর এ বর্ণনায় একথাও উল্লিখিত রয়েছে যে, উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রা) খুবই ঋণ গ্রহণ করতেন। (সম্ভবত উত্তম খাতে ব্যয় করার জন্য গ্রহণ করতেন)। তখন তাঁর ঘনিষ্ঠ প্রিয়জন এ বিষয়ে তার সাথে আলাপ করেন এ ব্যাপারে তাঁকে সতর্কতা অবলম্বনে পরামর্শ দেন। তিনি পরিস্কার বলে দিলেন, আমি এটা পরিত্যাগ করব না। তাঁকে হজুর ﷺ-এর এ বাণীই শুনালেন। উদ্দেশ্য এই যে, হজুর ﷺ-এর উক্ত বাণীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যে, আমি যা কিছু কর্জ গ্রহণ করি না কেন আল্লাহ তার পাই পাই দুনিয়াতেই পরিশোধ করাবেন। তাঁর জিম্মার প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে। নিঃসন্দেহে এ জাতীয় আস্থাশীল লোকদের জন্য এ জাতীয় কাজ বৈধ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)