কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৪০৯
আন্তর্জাতিক নং: ১৪০৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বায়তুল মুকাদ্দাস মসজিদে সালাত আদায় প্রসঙ্গে
১৪০৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিনটি মসজিদ ব্যতীত সালাতের জন্য আর কোথাও যাওয়ার জন্য বাহন তৈরী করবে নাঃ মসজিদুল হারাম, আমার এই মসজিদ এবং মসজিদুল আকসা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ فِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِي هَذَا وَالْمَسْجِدِ الأَقْصَى " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, এ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কেবল এ তিনটি মসজিদেরই রয়েছে যে, এগুলোতে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েয; বরং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের কারণ। এগুলো ছাড়া অন্য কোন মসজিদের এ মর্তবা ও বৈশিষ্ট্য নেই; বরং এগুলোর জন্য সফর করার নিষিদ্ধতা রয়েছে।
একথাও সুস্পষ্ট যে, এ হাদীসটির সম্পর্ক কেবল মসজিদের সাথে, আর নিঃসন্দেহে এ হাদীসের আলোকে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা ছাড়া পৃথিবীর অন্য যে কোন মসজিদে ইবাদতের জন্য সফর করা নিষেধ। কিন্তু অন্যান্য বৈধ পার্থিব ও দ্বীনি উদ্দেশ্য যেমন ব্যবসা, দ্বীনের জ্ঞান অর্জন, পুণ্যবানদের সাহচর্য লাভ এবং তাবলীগ ও দাওয়াত ইত্যাদির জন্য সফর করার সাথে এ হাদীসের কোন সম্পর্ক নেই।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)