কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৪০৮
আন্তর্জাতিক নং: ১৪০৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বায়তুল মুকাদ্দাস মসজিদে সালাত আদায় প্রসঙ্গে
১৪০৮। 'উবায়দুল্লাহ্ ইবন জাহম আনমাতী (রাহঃ)........ 'আব্দুল্লাহ্ ইবন 'আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ সুলায়মান ইবন দাউদ (আ) যখন বায়তুল মুকাদ্দাস তৈরীর কাজ করেন, তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ের প্রার্থনা করেনঃ সুবিচার, যা আল্লাহর হুকুমের অনুরূপ, এমন রাজত্ব যা তাঁর পরে আর কাউকে দেওয়া হবে না, আর যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাসে কেবলমাত্র সালাত আদায় করার জন্য আসবে, সে তার গুনাহ থেকে সদা প্রসূত সন্তানের ন্যায় নিষ্পাপ অবস্থায় বেরিয়ে যাবে। এরপর নবী (ﷺ) বললেনঃ প্রথম দু'টো তাঁকে দান করা হয়েছে, আর আমি আশা করি তৃতীয়টি তাঁকে দান করা হবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ فِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ الأَنْمَاطِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنْ أَبِي زُرْعَةَ السَّيْبَانِيِّ، يَحْيَى بْنِ أَبِي عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لَمَّا فَرَغَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ مِنْ بِنَاءِ بَيْتِ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ ثَلاَثًا حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ وَمُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِهِ وَأَلاَّ يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ أَحَدٌ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ فِيهِ إِلاَّ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ " . فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " أَمَّا اثْنَتَانِ فَقَدْ أُعْطِيَهُمَا وَأَرْجُو أَنْ يَكُونَ قَدْ أُعْطِيَ الثَّالِثَةَ " .